ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

রুয়েটে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘এমএসই ডে ২০২৬' অনুষ্ঠিত

রুয়েটে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘এমএসই ডে ২০২৬' অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গবেষণা, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, গবেষণার বাস্তব প্রয়োগ নিশ্চিত এবং শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের উদ্যোগে‘এমএসই ডে ২০২৬' এবং ২য় 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজিত হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিভাগের অন্যতম বৃহৎ এই আয়োজন। 

অনুষ্ঠানের সূচনায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২০সিরিজের শিক্ষার্থীদের থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তারা উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন। গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিল্পখাতে সম্ভাব্যতার  ভিত্তিতে এগুলো মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে গবেষণার বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে কী-নোট সেশন, প্যানেল আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা শিল্পখাত বিশেষজ্ঞ, গবেষক এবং কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতামত ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কর্পোরেট প্রতিনিধি, অ্যালামনাই এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (প্রসেস ডেভেলপমেন্ট, এমসিপি) মো. ইমরান হোসেন, ওয়ালটনের বি. মো. জামিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, হলোপ্লাস সিস্টেম অ্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. সামাদ আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজশাহীর পিএসও নাসিম উদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সি. এম. মোস্তফা, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে এমএসই বিভাগের সঙ্গে চারটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো এসিআই প্রিমিয়াফ্লেক্স, ইন্টারলিংক ইন্টারন্যাশনাল ক্রিস্টাল বায়োটেক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং এবং হলোপ্লাস। আয়োজকেরা জানান, সমঝোতা স্মারক গুলোর মাধ্যমে গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্প-একাডেমিয়া যৌথ উদ্যোগ, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমাপনী বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্পখাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োগ, গবেষণাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সফল ক্যারিয়ার গড়তে দিকনির্দেশনা দেন।

আয়োজকেরা জানান এবছর এমএসই ডে এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে সংযুক্ত হওয়া এবং আধুনিক প্রযুক্তি ও ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর অংশীদারিত্ব সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনে উৎসাহিত করবে এবং দেশের শিল্পখাতের জন্য দক্ষ ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

ad300