ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

‘স্টোরেজ ক্লিনআপ’ টুল, হোয়াটসঅ্যাপে সহজেই মুছবে অপ্রয়োজনীয় ফাইল

‘স্টোরেজ ক্লিনআপ’ টুল, হোয়াটসঅ্যাপে সহজেই মুছবে অপ্রয়োজনীয় ফাইল ছবির ক্যাপশন: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দীর্ঘদিনের স্টোরেজ সংকট কমাতে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল নিয়ে কাজ করছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে চ্যানেলে জমে থাকা ছবি, ভিডিও, ভয়েস নোটসহ অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মাত্র কয়েকটি ক্লিকেই মুছে ফেলা যাবে, ফলে স্মার্টফোনের মূল্যবান স্টোরেজ খালি রাখা আরও সহজ হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটালট্রেন্ডস-এর তথ্য অনুযায়ী, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে প্রতিদিন ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই ফোনের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয়। নতুন টুলটি সেই সমস্যার কার্যকর সমাধান দেবে।

কয়েক মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।

বর্তমানে স্টোরেজ সেটিংস থেকে মিডিয়া ফাইল মুছে ফেলার সুযোগ থাকলেও প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হওয়ায় প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। নতুন টুলে সেই ঝামেলা কমিয়ে দুটি ভিন্ন উপায়ে মিডিয়া পরিষ্কার করার সুবিধা যুক্ত করা হয়েছে।

একটি পদ্ধতিতে নির্দিষ্ট চ্যানেলের ইনফরমেশন পেজ থেকেই দেখা যাবে, চ্যানেলটি কতটুকু স্টোরেজ ব্যবহার করছে। পাশাপাশি ছবি, ভিডিও, স্টিকার ও ভয়েস নোট আলাদা ক্যাটাগরিতে দেখিয়ে প্রয়োজনীয় ফাইল রেখে বাকিগুলো সহজেই মুছে ফেলা যাবে। এ সময় স্টার করা বার্তা বা গুরুত্বপূর্ণ ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না।

এ ছাড়া যারা একাধিক হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করেন, তাদের জন্য Updates ট্যাব থেকে এক বা একাধিক চ্যানেল নির্বাচন করে Clear Media Files অপশন ব্যবহার করার সুযোগ থাকবে। এতে প্রতিটি চ্যানেলে আলাদাভাবে প্রবেশ না করেই একসঙ্গে একাধিক চ্যানেলের জমে থাকা মিডিয়া ফাইল মুছে ফেলা সম্ভব হবে।

বর্তমানে ফিচারটি কেবল অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণের নির্বাচিত পরীক্ষকদের জন্য উন্মুক্ত। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল হোয়াটসঅ্যাপ অ্যাপে এটি কবে যুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স