ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল

শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল ছবির ক্যাপশন: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে চিলাহাটি প্রামানিক পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই ফেল করেছে। ১৬ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টিতে পাস করেছে মাত্র ৩ জন। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২০ শতাংশে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিদ্যালয়টির এমন ফলাফল সামনে আসে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিদ্যালয়টির পুরোনো নাম ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারি উচ্চ বিদ্যালয়’ উল্লেখ রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে বিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাত্র ৩ জন পাস করেছে। ফেল করেছে ১২ জন।

এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও বিদ্যালয়টির ফলাফল ছিল হতাশাজনক। ওই বছর ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল মাত্র ৪ জন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে চিলাহাটি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে নামকরণ করে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘চিলাহাটি প্রামানিক পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়’ রাখা হয়।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, গত আওয়ামী লীগ সরকারের আমলে দেবীগঞ্জ উপজেলায় দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকা সত্ত্বেও শুধু শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানের নাম থাকায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছিল। জাতীয়করণের পরও বিদ্যালয়টির শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি বলে অভিযোগ তাদের। চলতি ও গত বছরের এসএসসি ফলাফলকে তারা এর উদাহরণ হিসেবে দেখছেন। বর্তমানে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়টিতে মোট ১৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। নিয়মিত সরকারি বেতন-ভাতা পাওয়ার পরও বিদ্যালয়টির এমন ফলাফল কেন- এমন প্রশ্নও তুলেছেন স্থানীয়রা।

ফলাফল এত খারাপ হওয়ার কারণ জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কারিমুল ইসলাম মুঠোফোনে বলেন, পরীক্ষার্থীরা তো বলেছে তাদের সব পরীক্ষা ভালো হয়েছে। যারা ফেল করেছে, তাদের সবার ইংরেজিতে ফেল এসেছে। তারা জানিয়েছে সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে।

এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, আমারা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

ad300