ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত

ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত ছবির ক্যাপশন:
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালী, মিলন মেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(১৪ আগস্ট)বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি শিশু-কিশোরদের মধ্যে আমাদের জাতীয় সাংস্কৃতির সমৃদ্ধ মৌলিক ভাবনাটা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে তারা কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা, বিতর্ক প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মেধা ও মননকে সুন্দর করে গড়ে তুলছে। 

তিনি আরো বলেন, ছোট ছোট শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। এরা হচ্ছে সকাল বেলার সূর্যের মতো। সমস্ত দিনটাই এদের সামনে। আমরা যদি এদের প্রথম থেকেই গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও জ্ঞান চর্চা  এবং সর্বোপরি মানব সম্পদ হিসেবে গড়ে তোলা যাবে। তাহলে আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা সমুন্নত  রাখতে পারব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির সভাপতি সারমিন ইসলাম জুঁই। সঞ্চালনা করেন ফাহমিদা সূচনা ও তাবাসসুম হোসাইন সুহা।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুন্সি বোরহান মাহমুদ, কথা সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী মৃন্ময় মিজান প্রমুখ। মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

ad300