ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান

ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান ছবির ক্যাপশন: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইসরাইল সরকার মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও নতুন সংঘাত উসকে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন আলোচ্যসূচি থেকে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলার চেষ্টা করছে। তবে এই প্রচেষ্টা সফল হবে না এবং তুরস্ক সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে অবস্থান নেওয়া অব্যাহত রাখবে বলে জানান তিনি।

আংকারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরাইলের দখলদারত্ব, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ফিলিস্তিনি ভূমি দখলের নীতি আরো তীব্র হয়েছে। জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০২৬ সালে এ পর্যন্ত বসতি স্থাপনকারীদের সহিংসতা, উচ্ছেদ ও স্থাপনা ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

এরদোয়ান ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও ভৌগোলিকভাবে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আল-আকসা মসজিদসহ পবিত্র স্থাপনাগুলোর বর্তমান মর্যাদা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন।

গাজা প্রসঙ্গে এরদোয়ান বলেন, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও ইসরায়েল সংঘাত অব্যাহত রাখার অবস্থান নিয়েছে। তিনি গাজায় নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম শুরুর আহ্বান জানান।

সূত্র: ডেইলি সাবাহ
এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্র

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্র

ad300