প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
এ কোন ন্যায়বিচার: নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল।ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে হবিগঞ্জের পথে রয়েছে দলটির নেতারা।
আজ ২৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশী বাধাঁয় পড়া এক ছবি দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুকে তিনি লেখেন, হাম/লার বিচার নেই, হাম/লাকারীর গ্রেপ্তার নেই। অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা, পথে পথে বাধা।ক্ষোভ প্রক
ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, যারা র/ক্ত ঝরালো, তারা স্বাধীন। যারা বিচার চাইছে, তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায়বিচার?
এর আগে, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হবিগঞ্জ ছাড়েন তারা।
এসএএস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ettadinews.com