প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
মিরপুরে পাকিস্তানের দাপট, চাপে বাংলাদেশ
দিনটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। মিরপুরে আজ লড়াই করতে পারেনি স্বাগতিকেরা। ব্যাটে-বলে দাপট দেখিয়েছে পাকিস্তান। যদিও এখনো ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
শনিবার দ্বিতীয় সেশনে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১৭.১ ওভারে ৪১৩ রানে থামে টাইগাররা। বিপরীতে ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো পাকিস্তান।
বল হাতে মোহাম্মদ আব্বাসের পর এদিন ব্যাট হাতে স্বাগতিকদের ভুগিয়েছেন আজান আওয়াইস। অভিষেক ম্যাচেই ফিফটি তুলে ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত আছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ettadinews.com