
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান।এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পৃথক বিবৃতিও দেওয়া হয়।
ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তাৎক্ষণিকভাবে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াত নেতারা জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা ও দায়বদ্ধতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।