প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়।
এ সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা ছিলেন।
এর প্রতিবাদে তাৎক্ষণিক এনসিপির নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ettadinews.com