প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
ফের পাকিস্তান সফরে গেলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

পারস্য উপসাগরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি।
ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সঙ্গে রয়েছে। প্রতিনিধিদলে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল, উপস্বরাষ্ট্রমন্ত্রী, নগর উন্নয়ন ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির প্রধান এবং কৃষিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
পাকিস্তানে পৌঁছানোর পর গণমাধ্যমকে মোমেনি জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বাড়িয়ে নিয়ে যাওয়া।
তিনি আরো উল্লেখ করেন, দুই দেশ আগেই নিজেদের দ্বিপক্ষীয় বাণিজ্য তিন গুণেরও বেশি বাড়িয়ে বছরে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো প্রসারিত করতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে উন্মুখ হয়ে আছেন।
তথ্যসূত্রঃ আল জাজিরা
এসএএস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ettadinews.com