ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

হরমুজ নিয়ন্ত্রণে ‘স্থায়ী পরিবর্তন’ চায় ইরান, নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা

হরমুজ নিয়ন্ত্রণে ‘স্থায়ী পরিবর্তন’ চায় ইরান, নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত

হরমুজ প্রণালির সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি নতুন করে একটি প্রশাসনিক কাঠামো গঠন করেছে, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে।

ঘোষণা অনুযায়ী, ইরান “পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ” নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেছে। এই সংস্থা এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব বাণিজ্যিক ও সামরিক জাহাজের চলাচল তদারকি ও অনুমোদনের দায়িত্ব পালন করবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো জাহাজ প্রণালি দিয়ে চলাচল করতে চাইলে আগে থেকেই ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে। জাহাজের কর্তৃপক্ষকে আগেই ই-মেইলের মাধ্যমে যাত্রার তথ্য পাঠাতে হবে। এরপর ইরানি কর্তৃপক্ষ তা পর্যালোচনা করে নিরাপত্তা অনুমোদন দিলে তবেই প্রণালি ব্যবহার করা যাবে।

বিশ্লেষকদের মতে, ইরান এই পদক্ষেপকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখছে না। বরং তেহরান এটিকে হরমুজ প্রণালির “স্থায়ী প্রশাসনিক পরিবর্তন” হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বলে ইঙ্গিত দিচ্ছে।

ইরানি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এই নতুন কাঠামো থেকে তারা পিছু হটবে না এবং প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই পরিবর্তন বজায় রাখাই তাদের লক্ষ্য।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে এই নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তথ্যসূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
হাম: আরো ১১ শিশুর মৃত্যু

হাম: আরো ১১ শিশুর মৃত্যু

ad300