ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ মুজিব-শেখ হাসিনার বই, সরানোর নির্দেশ ডিসির

ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ মুজিব-শেখ হাসিনার বই, সরানোর নির্দেশ ডিসির ছবির ক্যাপশন:

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারে  শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও বিগত সরকারের বিভিন্ন ব্যক্তির লেখা বই থাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা সেটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরে জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগারের ইনচার্জকে বইগুলো গাড়ি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে গাড়িটি ডিসি কার্যালয়ে নেওয়া হয়। পরে ডিসি গ্রন্থাগারটি পরিদর্শন করেন এবং বইগুলো গ্রন্থাগার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অঙ্গীকার করেন, আজ দিনের মধ্যে তিনি বইগুলো গ্রন্থাগার থেকে সরিয়ে ফেলবেন। অঙ্গীকারনামায় তিনি এসব বই রাখার কারণে দুঃখও প্রকাশ করেন।

গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ গ্রন্থাগার দেশব্যাপী প্রান্তিক পর্যায়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করছে।বেলা সাড়ে ১১টার দিকে একটি গ্রন্থাগার গাড়ি রাজশাহী কলেজ প্রাঙ্গণে ছিল। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা গ্রন্থাগারটিতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও বিগত সরকার-সংশ্লিষ্ট বই দেখে আপত্তি জানান।

পরে মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন গাড়িটি ডিসি কার্যালয়ে নিয়ে যান এবং ডিসিকে ডেকে এনে বইগুলো দেখান।

ডিসির কার্যালয় থেকে বেরিয়ে ছাত্রদল নেতা এমদাদুল হক বলেন, ‘ভ্রাম্যমাণ গ্রন্থাগারে ঢুকতেই আমরা দেখি বিগত ফ্যাসিবাদী সরকারের নেত্রী শেখ হাসিনার নিজের লেখা বই, ওবায়দুল কাদেরের নিজের লেখা বই। সেই সঙ্গে শেখ মুজিবের বই। তিন শর অধিক। ফ্যাসিবাদের পতন হলেও এই বই পড়ানো হচ্ছিল। শেখ মুজিব, শেখ হাসিনা পাঠকের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এটা আবার সেই চেষ্টা কি না, আমাদের প্রশ্ন রয়েছে।’

এসব বই নিষিদ্ধ কি না—এমন প্রশ্নে এমদাদুল হক লিমন বলেন, ‘যাঁরা দায়িত্বে আছেন, তাঁরাই বলতে পারবেন। কুড়িগ্রামে কিন্তু ফ্যাসিবাদের যে বইগুলো আছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এখানে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা সেটা করেননি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।’

ডিসি কাজী শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সম্মত হননি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে বিভিন্ন বইয়ের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের কিছু বই ছিল, যেটা আসলেই অনাকাঙ্ক্ষিত। আমি অঙ্গীকারনামা দিয়েছি যে, এই বই বা বিগত সরকারের গুণগান গাওয়া বই আর এই গাড়িতে বহন করব না এবং কোনো স্পটে নিয়ে যাব না। আমরা আজকেই এই বইগুলো সরিয়ে ফেলব।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বইগুলো আগে থেকেই ছিল। এক বছর আমাদের প্রকল্পটা বন্ধ ছিল। গাড়িটা দীর্ঘদিন প্রধান কার্যালয়ে ছিল। ৫ আগস্টের পর বইগুলো আমরা আউট করেছিলাম। কিন্তু আসলে বইগুলো রাখার জন্য আমাদের কোনো জায়গা নেই। তাই গাড়িতেই একটু আড়াল করে রাখা ছিল, যাতে পাঠকেরা না দেখে। তারপরও কিছু কিছু পাঠক খুঁজে খুঁজে বের করে এলোমেলো করে রেখেছিল। ছাত্রদল আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছে।’


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ