ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

সরকার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত: আখতার হোসেন

সরকার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত: আখতার হোসেন ছবির ক্যাপশন:

বর্তমান সরকার প্রত্যাশার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এই অভিযোগ করেন।

আখতার বলেন, আমাদের সবার আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে, মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে। যে বাংলাদেশের মেধার মূল্যায়ন হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, সেই ভোটকে এখন আর কার্যকর করা হচ্ছে না। বিএনপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট মানে না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন আশাহত।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, জুলাইকে বিব্রত করেছে বিএনপি। আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানিও করেছে বিএনপি।

পথসভায় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করেছিলাম। মিডিয়া কোনো দলের, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে হয়ে কাজ করবে না। দেশের জনগণের ও রাষ্ট্রের হয়ে কাজ করবে। এমন পুলিশ প্রশাসন চেয়েছিলাম যারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, গোষ্ঠির নয়, দেশের জনগণের ও রাষ্ট্রের হয়ে কাজ করবে। কিন্তু সেসব আজ আর হচ্ছে না।

দলটির নেতাকর্মীরা দ্রুততম সময়ে গণভোট মেনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান।

পথসভায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শিবিরের ৩৬ দিনের কর

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শিবিরের ৩৬ দিনের কর

ad300