ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

রাস্ট্রপতির পদ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বার্তা

রাস্ট্রপতির পদ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বার্তা ছবির ক্যাপশন: সংগৃহীত
রাস্ট্রপতির ক্ষমতা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর লেখেন,  বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও, ৫৫ অনুচ্ছেদ অনুসারে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করেন। তাই অনেকেই মনে করেন রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। কিন্তু বাস্তবে রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়; এটি রাষ্ট্রের মর্যাদা, সাংবিধানিক ধারাবাহিকতা এবং জাতীয় ঐক্যের অন্যতম প্রতীক।

রবিবার (০২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব লেখেন। যেখানে সাবেক রাস্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর নতুন রাস্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা প্রশ্ন থাকে, তবে তিনি রাস্ট্রপতির ক্ষমতা, সাংবিধানিক অধিকার, এবং রাস্ট্রপতির নির্বাচন নিয়ে লেখেন।

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর লেখেন, প্রধানমন্ত্রী নিয়োগ করা (সংবিধান অনুযায়ী, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা অর্জনে সক্ষম)। প্রধান বিচারপতি নিয়োগ করা। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, বিশ্ববিদ্যালয়ের আচার্যসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। জাতীয় সংসদ আহ্বান, মুলতবি এবং সংবিধান অনুযায়ী প্রয়োজনে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা প্রয়োগ করা। সংসদে পাস হওয়া বিলে সম্মতি প্রদান করা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমা, দণ্ড লাঘব বা স্থগিত করার ক্ষমতা প্রয়োগ করা। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা। বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগে আনুষ্ঠানিক ভূমিকা পালন করা।

রাষ্ট্রপ্রধান নির্বাচন দলীয় আনুগত্যের হওয়া নিয়ে সমালোচনা করে তিনি লেখেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। বাস্তবে যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে পারে, তাই রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, স্বাধীনতার পর থেকে প্রায় সব ক্ষেত্রেই রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের সিদ্ধান্তই কার্যকর হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা যার, রাষ্ট্রপতি নির্বাচনেও চূড়ান্ত সিদ্ধান্ত মূলত তাদের হাতেই থাকে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন অনেক সময় প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিণত হয়। কিন্তু রাষ্ট্রপতির পদ কোনো রাজনৈতিক পুরস্কার হওয়া উচিত নয়। এটি এমন একটি পদ, যেখানে দলীয় আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত সততা, সাংবিধানিক নিরপেক্ষতা, নৈতিক সাহস, প্রজ্ঞা এবং জাতীয় স্বার্থ রক্ষার মানসিকতা।

তিনি আরো লেখেন, বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতি সংবিধানসম্মত হলেও, এ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে সংস্কারের আলোচনা রয়েছে। কেউ সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেন, আবার কেউ সংসদীয় পদ্ধতি বহাল রেখেই সর্বদলীয় ঐকমত্য, উন্মুক্ত মনোনয়ন বা অধিকতর স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব দেন। এসবই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের বিষয়।

দেশের জনগনের প্রতি প্রশ্ন রেখে তিনি লেখেন, বাংলাদেশের মতো ১৮ কোটির একটি রাষ্ট্র কি এমন একজন রাষ্ট্রপতি পাওয়ার যোগ্য নয়, যিনি কেবল একটি দলের প্রতিনিধি নন; বরং পুরো জাতির আস্থার প্রতীক, সংবিধানের নির্ভীক রক্ষক এবং নৈতিক নেতৃত্বের উদাহরণ?
তিনি আরো লেখেন, রাষ্ট্রপতির পদকে যত বেশি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও সর্বজনগ্রাহ্য করা যাবে, ততই শক্তিশালী হবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক ভিত্তি।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ঢাকায় আজ ‘সহনীয়’ বাতাস বইতেছে

ঢাকায় আজ ‘সহনীয়’ বাতাস বইতেছে

ad300