ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম

দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম ছবির ক্যাপশন:

সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে- জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে এমন তথ্য দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উঠবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করা এবং লাভা ধ্বংসে কাজ চলমান-এ কথা জানিয়ে মীর শাহে আলম বলেন,
হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে। এখন থেকে দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) করতে হবে বাসাগুলোতে। যাতে ময়লা সরাসরি না আসে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরেরদিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা দেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা।

তিনি বলেন, এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের জন্য। যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলছে, একটু সময় লাগবে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কিছুটা কাজের গতি বেড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোনো নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের মূল প্ল্যানে যা ছিলো তা সেভাবে করা হবে। স্যুয়ারেজ লাইনটা দাসেরকান্দিতে নিতে পারলে তখন এতো ময়লা হবে না। দ্রুতই একনেকে পাঠানো হবে এ প্রকল্প।

তিনি আরও বলেন, নতুন ডিজাইনে বাড়ি করতে গেলে এসটিপি বাধ্যতামূলক করা হবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

ad300