ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে ঘিরে হট্টগোল

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে ঘিরে হট্টগোল ছবির ক্যাপশন:

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন।

এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে, এ ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’ তবে এই স্ট্যাটাসের নিচে লেখা ছিল ‘এডমিন’।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স