ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি

দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ছবির ক্যাপশন: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে সরব থাকেন। এবার তিনি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিষয়ে পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন—

জনাব তারেক রহমান, আপনি যখন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা করলেন, তখন আপনাকে ধন্যবাদ জানিয়েছি।

কিন্তু এখন স্থানীয় পর্যায়ে যেটা শুরু হয়েছে, এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। গ্রাম পর্যায়ে অধিকাংশ মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা কখনোই তেমন কোনো সম্মানী পেত না। যদি কিছু জায়গায় পেয়ে থাকে, তবে সেটা অতি সামান্য। বছরের পর বছর ধরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রম হিসেবে তারা ইমাম-মুয়াজ্জিনের দায়িত্ব পালন করত।

এই দায়িত্বটা যে ব্যক্তি পালন করেন তার দ্বারা পরিপূর্ণ স্বাধীনভাবে অন্য ফুলটাইম কাজ করা সম্ভব না বললেই চলে। কারণ প্রতিদিন পাঁচবার ওই নির্দিষ্ট সময়ে তাকে মসজিদে হাজির হতেই হয়। তারপরও অসংখ্য মানুষ এই মহান দায়িত্বটা কোনো কিছু পাওয়ার আশা ছাড়া পালন করে গিয়েছেন।

আমরা তো ভেবেছিলাম যুগের পর যুগ ধরে যে মানুষগুলো এত কষ্ট করে এসেছে, তাদের কাছে হয়তো এই রাষ্ট্রীয় সম্মানীটা পৌঁছাবে। কিন্তু হায় আফসোস! আপনার বিএনপির স্থানীয় নেতারা এখন মসজিদগুলোকে দলীয়করণ আর লুটপাটের ক্ষেত্র হিসেবে নির্ধারণ করেছে।

যে মসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মানীর আওতায় আনা হচ্ছে সেখানে তারা নতুন করে বিএনপিপন্থি ইমাম-মুয়াজ্জিন দলীয়ভাবে নিয়োগ দেওয়া শুরু করেছে। বছরের পর বছর ধরে যারা মহান আল্লাহ ও মসজিদের খেদমতে সময় দিয়েছে, তাদের পর্যন্ত অপদস্থ করে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে! ধিক্কার!

এমনই একজন ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে বললেন, আপনি তারেক রহমানের কাছে শুধু আমার একটি কথা পৌঁছে দিবেন। আপনার সম্মানী এখন অনেক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য অভিশাপ ও সম্মানহানীর কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী, একজন ইমামের হৃদয়ে রক্তক্ষরণ ওই পুরো সমাজকে আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে দাঁড় করাবে। দুনিয়া এবং আখিরাতে এটা নেওয়ার সক্ষমতা আপনি বা আপনার দলের কারোরই নেই। সময় থাকতে কঠোর নির্দেশনা দিন। অন্যথায় সাধারণ মুসল্লিরা এই হীন চেষ্টা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

ad300