ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

জনপ্রতি ১৮ লাখে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় চুক্তি, পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ আটক-৫

জনপ্রতি ১৮ লাখে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় চুক্তি, পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ আটক-৫ ছবির ক্যাপশন: সংগৃহীত

শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন—সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মহিউর রহমান মশাল, বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. রায়হান হোসেন এবং চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মো. শান্ত মিয়া।

পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে কয়েকজন পরীক্ষার্থীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে লুকানো ডিজিটাল ডিভাইস ও ক্ষুদ্র ইয়ারফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষা পাস করিয়ে দেওয়ার চুক্তিতে তারা এসব ডিভাইস ব্যবহার করছিল।

জানা গেছে, শেরপুর জেলায় বিদ্যমান শূন্যপদ ও কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলছিল। আজ বেলা ১১টায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ অন্যান্য ধাপ সম্পন্ন করেন। 

পরে পরীক্ষা চলাকালে তল্লাশিতে কারও গেঞ্জির ভেতরে, কারও জুতার মধ্যে বিশেষভাবে লুকানো ডিভাইস পাওয়া যায়। এ ছাড়া কানে গোপনে স্থাপন করা ছিল ক্ষুদ্র ইয়ারফোন। এসব ডিভাইস বহনের জন্য বিশেষভাবে তৈরি পোশাকও ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা (প্রশাসন ও অর্থ) বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র চাকরির প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার আগে ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রশিক্ষণ দেয়। পরে অভিনব কৌশলে ডিভাইস শরীরে স্থাপন করে তাদের পরীক্ষার হলে পাঠানো হয়। পুরো চক্রটিকে শনাক্ত করতে কাজ চলছে। আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক

বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক

ad300