ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান।

আব্দুল কাদের তার পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিমের প্রতি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগও আনেন।

তার মতে, প্রক্টরিয়াল টিমের কিছু সদস্য পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করে একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন এবং ওই সংগঠনের চাপে পড়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এতে ক্যাম্পাসে শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে তিনি মনে করেন। কাদের সরাসরি বলেন, ‘তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’

এরপর মোনামির নাম না নিয়ে তিনি অভিযোগ করেন, ‘কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।’

এই পদত্যাগের পর নতুন প্রক্টর দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল কাদের নতুন প্রক্টরের কাছে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্ত

ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্ত

ad300