ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার ছবির ক্যাপশন:

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই বিক্ষোভ করছেন হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারীরা। লাইসেন্স বাতিলের ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ জুন) বিকালে নিরাপত্তার জন্য হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের।

এদিকে হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরাও। তারা চিকিৎসাসেবার কথা বিবেচনায় নিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পূর্ণবিবেচনার দাবি জানিয়েছেন।

তাদের দাবি, একটি অনাকাঙ্ক্ষিত ভুলে বা দোষে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এ জন্য হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে কেন। হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া নবজাতকদের পরিবারের সঙ্গে কথা বলে একটি সমঝোতায় এসেছে ইতোমধ্যে। ওই মৃত্যুকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানের প্রতি এমন অনাচার করা সরকারের ঠিক হয়নি।

বিক্ষোভরতদের একজন মো. সোহাগ। তিনি বলেন, দেশের অন্য বেসরকারি হাসপাতালের তুলনায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাব্যবস্থা বেশ ভালো। খরচও তুলনামূলক কম। এছাড়া হাসপাতালের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন। এ জন্যই এখানে আমার স্ত্রীকে নিয়ে এসেছি। মাসুদের মতো আরও অনেক রোগীর স্বজন হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের সঙ্গে অংশ নিয়েছেন হাসপাতালের কর্মচারীরা।

এদিকে লাইসেন্স বাতিল ঘোষণার পরই আদ্-দ্বীন হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হাসপাতালের প্রতিটি ফটকেই রয়েছে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, লাইসেন্স বাতিল ঘোষণার পর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদফতর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদফতর।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপারের মানুষ

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপারের মানুষ

ad300