ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা আবার বিয়ে করছেন আমির খান, পাত্রী কে মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন বিসিপিএস-এর নতুন নীতিমালা সংশোধনের আহ্বান জানিয়েছে এনডিএফ প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উপচে পড়া ভিড় বিশ্ববাজারে কমল তেলের দাম চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল গরম নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া হিজাব পরে ড্রামসে ঝড়, পরিচয়ে যা জানা গেল একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে:মির্জা ফখরুল এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

লেবাননে ইসরাইলের আগ্রাসন বাড়ানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড়

লেবাননে ইসরাইলের আগ্রাসন বাড়ানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ছবির ক্যাপশন: সংগৃহীত
লেবাননের অভ্যন্তরে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান আরও জোরদার ও বিস্তৃত করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগের ঝড় উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকেরা অবিলম্বে এই যুদ্ধংদেহী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, লেবাননে বর্তমানে যে ব্যাপক মাত্রার সামরিক উত্তেজনা ছড়ানো হচ্ছে, তার কোনো অজুহাতই ‘যৌক্তিক হতে পারে না’। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রসচিব ইভেট কুপার ইসরাইলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের এই আগ্রাসন বৃদ্ধি মূলত ‘কূটনীতির পথকে রুদ্ধ করে দিচ্ছে’।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসরাইলের এই অগ্রযাত্রাকে ‘গুরুতর উদ্বেগের কারণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে অবিলম্বে বৈরিতা ও আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।

দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল অভিযানের সম্প্রসারণ এবং ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পক্ষ থেকে এই অভিযানকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পরিস্থিতিকে মারাত্মকভাবে উসকে দেওয়ার শামিল বলে বর্ণনা করা হয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে এক ফোনালাপে বৈরুতের প্রতি কায়রোর পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সমস্ত লেবানিজ ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানান।

তথ্যসূত্র: আলজাজিরা


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

ad300