ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা আবার বিয়ে করছেন আমির খান, পাত্রী কে মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন বিসিপিএস-এর নতুন নীতিমালা সংশোধনের আহ্বান জানিয়েছে এনডিএফ প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উপচে পড়া ভিড় বিশ্ববাজারে কমল তেলের দাম চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল গরম নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া হিজাব পরে ড্রামসে ঝড়, পরিচয়ে যা জানা গেল একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে:মির্জা ফখরুল এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদি হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রতিক্রিয়া জানান।

এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মমতা বলেন, ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি।’

তিনি আরও বলেন, ‘এত দিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

এ প্রসঙ্গ টেনে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আরেকটা দেশে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একজন পরাজিত নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস (এটা নিয়ে আমাদের বলার কিছু নেই)। এখন ভারত সরকার যদি বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে অবশ্যই দেখা হবে। অলরেডি এটা নিয়ে আমরা কাজ করছি। কাজ এগিয়েছেও। আমরা এটা নিয়ে সিরিয়াসলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও বলেন, হাদি হত্যার বিচার আমরা চাই। যারা ধরা পড়েছে ভারতে, তাদের ফেরত এনে বিচার বাস্তবায়ন করতে হবে। খুব দ্রুত করতে হবে। সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। এখন ইলেকশনে হেরে যাওয়া এক প্রার্থী তার সরকারকে উদ্দেশ করে কী বলেছে, সেটা নিয়ে কমেন্ট করা আমার উচিত হবে না।

তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান শামা ওবায়েদ ইসলাম।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুলের নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়।

তিনি আরও বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ। তিনি দাবি করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।

এক প্রশ্নে মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে থাকতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো

এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো

ad300