বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, যার যার স্বার্থে সরকার ও মালিকপক্ষের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার সুযোগে একটি অপসাংবাদিকতা চলে। বিএনপি একটি নির্বাচিত সরকার। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা পথ চলছি। ফলে এখন পর্যন্ত গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান প্রশংসা করেছেন। এর আগে মালিক সমিতি ও সম্পাদকেরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রশংসা করে এসেছেন। আমরা এই প্রশংসা ধরে রাখার চেষ্টা করবো
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যদি গণতান্ত্রিক হয় মিডিয়া ভালো হবেই। গণতান্ত্রিক সরকার একটি স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায়। সে সরকার কখনো গণমাধ্যমের সাথে সংঘাতে যেতে চায় না। মিথ্যা তথ্য একটি অপরাধ। মানুষের মতপ্রকাশে বাধা দেয়, সরকার এমন কোনো আইন করবে না।
এসএএস