নূরজাহানের লাশের শোক না কাটতেই মিরপুর পল্লবী থেকে ভেসে এলো আরেকটি মর্মান্তিক খবর। একই এলাকায় আরেক নারীর পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ— যার স্বামী ও সন্তানেরা সবাই কানাডায়। নিঃসঙ্গতার ভার বুকে চেপে রাজধানীতে একাই দিন অতিবাহিত করতেন সেলিনা আফরোজ; তবে মৃত্যুর পরও কেউ এলো না কাছে, পড়ে রইলেন দিনের পর দিন। বিস্তারিত
আদ-দ্বীন হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়, হাসপাতালটি বদ্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এছাড়া দায়িত্বে চরম অবহেলার কারণেও ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বিস্তারিত
যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে কিউবা। ইতোমধ্যে পর্যটন খাতে সংকটে থাকা দেশটির কমিউনিস্ট সরকারকে আরও চাপে ফেলতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিস্তারিত
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান। বিস্তারিত
চাঁদপুরের মতলব উত্তরে শুক্রবার এনসিপি আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে । জনগণের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা সম্ভব হবে। বিস্তারিত
বিদ্যুতের বাড়তি দাম থেকে লাইফলাইন (প্রান্তিক) ও প্রথম ধাপের গ্রাহকদের রেহাই দেওয়ার চিন্তা করছে সরকার। এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ দুই শ্রেণির গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের অবস্থায় রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন করেছে। বিস্তারিত
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বিস্তারিত
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ঘোষিত নতুন প্রশিক্ষণ নীতিমালা সংশোধন করে নবীন ট্রেইনি চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বিস্তারিত
ভ্যাপসা গরমে স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরের মধ্যে চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত
মাথার সোনালি চুল আর ৭০০ কেজি ওজনের সুঠাম গড়ন নিয়ে গত সপ্তাহ থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নামক একটি মহিষ। বিস্তারিত