ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা আবার বিয়ে করছেন আমির খান, পাত্রী কে মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন বিসিপিএস-এর নতুন নীতিমালা সংশোধনের আহ্বান জানিয়েছে এনডিএফ প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উপচে পড়া ভিড় বিশ্ববাজারে কমল তেলের দাম চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল গরম নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া হিজাব পরে ড্রামসে ঝড়, পরিচয়ে যা জানা গেল একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে:মির্জা ফখরুল এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

১০০ দিনের জন্য ঢাকার দায়িত্ব চান নবীন পাঞ্জাবির মালিক

১০০ দিনের জন্য ঢাকার দায়িত্ব চান নবীন পাঞ্জাবির মালিক ছবির ক্যাপশন: সংগৃহীত

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তাকে দায়িত্ব দেওয়া হলে মাত্র ১০০ দিনের মধ্যে ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করবেন।

মঙ্গলবার (২ জুন) রাত ১১টা ১২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে নবীন হাশেমি লেখেন, ‘ঢাকার দায়িত্ব আমাকে দিন। মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর- ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘যদি আমি নবীন ব্যর্থ হই, তাহলে যেকোনো প্রকার শাস্তি গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকবো- আলহামদুলিল্লাহ।’

নিজেকে রাজনীতির বাইরে দাবি করে নবীন হাশেমি বলেন, ‘আমি কোনো প্রকার রাজনীতির সাথে সংযুক্ত নই।’

পোস্টে তিনি লেখেন, ‘১০০ দিনে দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারীদের দেখিয়ে দিতে চাই জনগণের জন্য কাজ কীভাবে করতে হবে এবং ১০০ দিন পরেই আমি আমার দায়িত্ব পালন সম্পন্ন করে নতুন দায়িত্ববান ব্যক্তিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ব্যবসায় ফিরবো- ইনশাআল্লাহ।’

দেশপ্রেমের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একজন দেশপ্রেমিক হিসেবে দেশের মানুষের জন্য ১০০ দিন বিনা বেতনে কাজ করতে চাই এবং ব্যর্থতায় জীবন উৎসর্গ করতেও চুল পরিমাণ পিছু হটবোনা- ইনশাআল্লাহ।’

নবীন হাশেমির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আবেগপ্রবণ মন্তব্য হিসেবে দেখছেন।

একজন তার পোস্টে কমেন্ট করেছেন, ‘এই রকম বলতেও সাহস লাগে, সাব্বাস, এই সাহসটাও বড় বড় নেতারা বলার সাহস পায় না, তুমি বলেছো, অনেক দোয়া ও শুভকামনা রইলো।’

আরেকজন লেখেছেন, ‘জিদ করে নির্বাচনে দাঁড়ায় যান ভাই। যা আছে কপালে পড়ে দেখা যাবে। ফি আমানিল্লাহ।’

আরেকজন কমেন্টকারীর বক্তব্য, ‘আপনাকে দায়িত্ব কে দেবে? ১৭ বছরে একদিনও তো দেখলাম না আন্দোলন সংগ্রামে। আপনাকে আমার থেকে ভালো কেউ জানে না। ব্যবসা-বাণিজ্য করে আসছেন, করে যান এটাই ভালো- আর আমরা এখন ঘোড়ার ঘাস কাটবো ভেরি ফানি।’


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
কিশোর গ্যাংয়ের গুলিতে আহত পোশাক ব্যবসায়ীর মৃত্যু

কিশোর গ্যাংয়ের গুলিতে আহত পোশাক ব্যবসায়ীর মৃত্যু

ad300