ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস

মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস ছবির ক্যাপশন: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে শুক্রবার এনসিপি আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে । জনগণের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা সম্ভব হবে।

শুক্রবার বিকেলে উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

জাতীয় এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্যসচিব ইমদাদুল ইসলাম বলেন, শুক্রবার পবিত্র জুমার দিন আমরা ইমাম ময়দান নূরীয়া মাদরাসা মসজিদে জুমার নামাজ আদায় করবে।

জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা নিয়েও বক্তব্য রাখবেন অতিথিরা।

জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় নেতারা জানান, মতলব উত্তরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এতে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

এদিকে জনসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানের দিকে নজর রাখছেন।

আয়োজকদের প্রত্যাশা, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে। দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স