ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা আবার বিয়ে করছেন আমির খান, পাত্রী কে মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন বিসিপিএস-এর নতুন নীতিমালা সংশোধনের আহ্বান জানিয়েছে এনডিএফ প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উপচে পড়া ভিড় বিশ্ববাজারে কমল তেলের দাম চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল গরম নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস মমতার বক্তব্য ও হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া হিজাব পরে ড্রামসে ঝড়, পরিচয়ে যা জানা গেল একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে:মির্জা ফখরুল এআই খরচে লাগাম টানছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

স্বামীর মরদেহ বাড়িতে নেওয়ার পথে স্ত্রীসহ ২ জন নিহত

স্বামীর মরদেহ বাড়িতে নেওয়ার পথে স্ত্রীসহ ২ জন নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা এলাকায় অবস্থিত ‘বাদশার গ্যারেজ’-এর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ঈসমাইল হোসেনের (৬৫), স্ত্রী জাহানারা বেগম (৫২) ও অ্যাম্বুলেন্স চালক লক্ষ্মীপুর জেলার সৈয়দ নগর এলাকার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. আকবর হোসেন (২৮)।

জানা গেছে, জাহানারা বেগম ঢাকা থেকে স্বামীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় কালনা টু যশোরের বাস ও ঢাকা থেকে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ad300