ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য

বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য ছবির ক্যাপশন:

বরাবরের মত এবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার তিনি ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

শুক্রবার, ২২ মে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। দীর্ঘ পোস্টে তিনি সাংবাদিকদের নামে বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ারও দাবি করেছেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

আসিফ আকবর তার পোস্টটে লেখেন, ‘অবশ‍্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাসের পরিণতি মাত্র। ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশমাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাপড়িদের যন্ত্রণায় অতিষ্ঠ বেসিক নিউজ করা মূলধারার সংবাদ মাধ‍্যমগুলো। দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের চেয়ে ধান্দাবাজির হিসাব বেশি, এদের মধ‍্যে আবার ভারতীয় গণমাধ‍্যমের ঘাপটি মেরে থাকা এজেন্টও আছে, রয়েছে অনৈতিক অর্থনৈতিক উন্নতির চেরাগ।’

দেশপ্রেমিক সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি করে দিতে মিডিয়া মালিকদের অনুরোধ করে তিনি বলেন, ‘মিডিয়া মালিকদের অনুরোধ করবো এদের বিসিবি থেকে মফস্বলে পোস্টিং দিন, দেশপ্রেমিক স্পোর্টস জার্নালিস্টদের কাজ করার সুযোগ দিন। এরা সারাদিন বিসিবির দরজার সামনে ক‍্যামেরা তাক করে থাকে, এদের দেখলে মাঝে মধ‍্যে মনে হয় গুলশান কিংবা পান্থপথ মোড়ের ভিখারিগুলার আপগ্রেড ভার্সন। কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর কেটে কেটে নিউজ করে বেনামি পোর্টালে, মানুষ পায় ভুল তথ‍্য, বেকুবের মত দৌড়ানো শুরু করে চিলের পিছে। প্লেয়ারদের জাঙ্গিয়ার রং, কলার খোসা, গরুর ঝোল নিয়ে তাদের ভিভিআইপি রিপোর্ট চলে, সারা দেশের খেলার খবর প্রচারের কোন আগ্রহ এদের নেই।’

পতিত সরকারের লোক এখনো ক্রিকেট বোর্ড দখল করে আছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘এদেরকে লালন পালন করে গণভবনের সেই গুপ্ত ফ‍্যাসিস্ট বিহারিটা, যে হাসিনা এবং পাপনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নে ক্রিকেট বোর্ড দখল করে বসে আছে। বিএনপির সর্বভুক কিছু নেতা-মন্ত্রীর কয়েকটা বকনা বাছুর শো’পিস হিসেবে ব‍্যবহার করে বিসিবি’তে প্রতিষ্ঠা করতে চাচ্ছে পুরোনো হাসিনা, পাপন ও জয় শাহ্ তন্ত্র। এই নেপো কিডস’গুলো নিজেদের খুব যোগ‍্য মনে করে, কারণ ছাদে উঠতে তাদের সিঁড়ি লাগে না, বাবার পরিচয়ই যোগ‍্যতা। মিরপুর স্টেডিয়ামের ভিতরের কুকুরগুলোও বছর বছর বাচ্চা পয়দা করে, ক্রীড়া সাংবাদিক নামধারী এসব পেইড এবং ডোমেস্টিক অ‍্যানিমেল গুলোর অবস্থান বদলায় না।’

সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ করে আসিফ বলেন, ‘সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ, এদের খবর এবং তালিকা আমার কাছে আছে, আমি সাহায‍্য করবো। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিন, এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে।’

সবশেষে তিনি লেখেন, ‘জনতার সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর তিন আগস্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, প্রমাণ আমি দিবো। সাবধান হউন, সময় গেল সাধন হবে না।’


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ