ভারতে মেডিকেল ভর্তি পরিক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সংগীত শিল্পী নেহা কক্কর।
২২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরীফাইড পেইজে এক আবেগঘন বার্তায় শিল্পী নেহা কক্কর শিক্ষার্থীর পাশে থাকার কথা জানান।
ভারতীয় এই সেলিব্রিটি তার পোস্টে লিখেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রত্যেক শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি আপনাদের সমর্থন করি এবং আপনাদের শক্তির জন্য প্রার্থনা করি।
শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি আরো লিখেন, আপনাদের স্বপ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। মনোবল শক্ত রাখুন।"
মেডিকেল ভর্তি পরীক্ষাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আন্দোলনকারীরা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।
এসএএস
এসএএস