ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

শিশু রামিসার ঘাতকের শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ‘ফুলকুঁড়ি আসর’-এর মানববন্ধন

শিশু রামিসার ঘাতকের শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ‘ফুলকুঁড়ি আসর’-এর মানববন্ধন ছবির ক্যাপশন:
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’।

আজ ২১ মে (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ, বিশিষ্ট শিশু সংগঠক, অভিভাবক এবং কয়েকশত শিশু-কিশোর ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেয়।
মানববন্ধনে আলোচকদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকান্ডের দৃষ্ঠান্তমূলক বিচার ও শাস্তির দাবি করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সহসভাপতি মাসুদ মান্নান বলেন, "আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করায় আমরা সাধুবাদ জানাই, তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

মানববন্ধন থেকে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়:
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সকল শিশু সহিংশতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. শিশু নির্যাতন ও সহিংশতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করতে হবে।
৩. অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন 'জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন' গঠন করতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ এবং ঢাকার বিভিন্ন শাখার শিশুকিশোর প্রতিনিধিরা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলে পাঁচে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলে পাঁচে বাংলাদেশ

ad300