ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহিদ ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরউদ্দীন পাটোয়ারী আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ছবির ক্যাপশন: সংগৃহীত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এ বেতন নির্ধারণ করে দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ বিভাগের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী (সমমর্যাদাসহ) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে সহকারী একান্ত সচিব (এপিএস) ও একান্ত সচিব (পিএস) হিসেবে নিযুক্ত হবেন, তাদের বেতন এখন থেকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্ধারিত মূল বেতনের পরিমাণ হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের একদম শুরুর ধাপে অর্থাৎ মাত্র ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে বিশেষ কোনো কোনো ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী একাধিক ইনক্রিমেন্ট যোগ করে তাদের বেতন নির্ধারণ করা হতো।

নতুন নির্দেশনায় একলাফে মূল বেতন ২২ হাজার থেকে বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা করায় তাদের সরকারি বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

ad300