ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

সব ‘ককরোচ’ একযোগে বেড়িয়ে এলে কী ঘটবে ভারতে

সব ‘ককরোচ’ একযোগে বেড়িয়ে এলে কী ঘটবে ভারতে ছবির ক্যাপশন: সংগৃহীত

ভারতের তরুণদের প্রতি আহ্বানটি ছিল সহজ, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে দিল্লির রাস্তায় নামতে প্রস্তুত হও’। সেই আহ্বানে বেরিয়ে আসেন হাজার হাজার তরুণ।

শনিবার অনুষ্ঠিত হলো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রথম প্রকাশ্য বিক্ষোভ। মূলত ঠাট্টা-বিদ্রূপ আর ব্যঙ্গের মধ্য দিয়ে এ দলটির জন্ম। ব্যঙ্গাত্মক এ উদ্যোগটি দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা পায়। দলটি এখন দেশের ডানপন্থি নরেন্দ্র মোদি সরকারের অদম্য ক্ষমতার বিরুদ্ধে অন্যতম অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, যিনি এই প্রাণবন্ত বিক্ষোভের নেতৃত্ব দিতে শনিবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন। তিনি বলেন, ‘এই দেশের তরুণরা আর ভয় পাবে না, তারা লড়াই করবে।’

দীপকে বলেন, ‘সরকারের কাছে আমরা হয়তো নিছক পোকামাকড়, কিন্তু আমরা জীবিত এবং আমাদের অধিকারের জন্য লড়াই করতে সক্ষম।’

কড়া পুলিশি পাহারার মধ্যে সমবেত হওয়া জেন-জি ও মিলেনিয়াল প্রজন্মের অনেকেই আশা প্রকাশ করছেন যে, প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতনকারী আন্দোলনের মতো একটি যুব-নেতৃত্বাধীন আন্দোলন ভারতেও গতি পেতে পারে। দিল্লির ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্রী কৃতি বলেন, ‘এখানকার তরুণরাও যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে।’

সিজেপির পেছনের এই জোয়ার অনেককেই অবাক করেছে। বিশেষ করে দীপকে, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগেও বোস্টন ইউনিভার্সিটির একজন ভারতীয় স্নাতক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এক শান্ত জীবনযাপন করছিলেন।

সুপ্রিম কোর্টের এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ভারতের বেকার যুবকদের ‘পরজীবী’ এবং ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছিলেন। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েই দীপকে হঠাৎ করে সামাজিক মাধ্যমে মজা করে একটি আহ্বান জানান, ‘সব তেলাপোকা একজোট হলে কেমন হয়?’

এই ডাকে বিপুল সাড়া পান দীপকে। বুঝতে পারেন মানুষের মনের গভীরে আঘাত করতে পেরেছেন তিনি। পরে তিনি মোদির শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে বিদ্রূপ করে একটি ব্যঙ্গাত্মক ‘ককরোচ জনতা পার্টি’নামে একটি ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট তৈরি করেন। এর সাথে ছিল সরকারকে লক্ষ্য করে একটি কড়া ইশতেহার ও একটি ট্যাগলাইন: ‘সেইসব মানুষের জন্য একটি রাজনৈতিক দল, যাদের হিসেবে আনতে ভুলে গেছে প্রশাসন।’

দুই সপ্তাহের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়নেরও বেশি হয়ে যায়, যা শাসক দল বিজেপিকে অনেক পেছনে ফেলে দেয়। এর কিছুদিন পরেই, ভিন্নমতের প্রতি অসহিষ্ণু হিসেবে পরিচিত মোদি সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এক্সে তাদের অ্যাকাউন্টটি ব্লক করার চেষ্টা করে।

যদিও শুরুতে এটি ব্যঙ্গ-বিদ্রূপের আবরণে ঢাকা ছিল। এখন ভারতের বহু জেন-জি এবং মিলেনিয়াল প্রজন্মের কাছে সিজেপি শিক্ষা ব্যবস্থার সংকট এবং চাকরির বাজার নিয়ে তাদের ক্রমবর্ধমান হতাশার কণ্ঠস্বর হয়ে উঠেছে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ভারতের ২৫ বছরের কম বয়সী স্নাতকদের প্রায় ৪০ শতাংশই বেকার।

এই ‘তেলাপোকা’ আন্দোলনটি একটি অনলাইন ঘটনা থেকে সত্যিকারের রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হতে পারবে কি না, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। কারো কারো কাছে শনিবার হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। আবার অন্যরা অনলাইনে সমর্থন জানানো কোটি কোটি মানুষের তুলনায় এই সংখ্যাকে হতাশাজনক বলে মনে করেছেন। কিন্তু দিল্লির রাস্তায় খুব কম মানুষই সিজেপিকে আর একটি এআই ইন্টারনেট মিম হিসেবে দেখেছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২৬ বছর বয়সী মেহিমা ফাতিমা বলেন, ‘আমরাই এই দেশের ভবিষ্যৎ, আর ওদের কীভাবে সাহস হয় আমাদের তেলাপোকা বলার। এই দেশের শিক্ষার যে অবস্থা হয়েছে, তা দেখে খুব দুঃখ হয়। আমি আশা করি, এটাই প্রতিরোধের সূচনা।’

ভারতের পরীক্ষা ব্যবস্থা এবং দেশের যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই সিজেপির উত্থান ঘটেছে। ভারতে এখন বেসরকারি টিউশনের পেছনে সরকারের পুরো উচ্চশিক্ষা বাজেটের চেয়েও বেশি অর্থ ব্যয় করা হয়। বাবা-মায়েরা প্রায়শই তাদের সন্তানদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কাঙ্ক্ষিত স্থান অথবা লাভজনক সরকারি চাকরি পাইয়ে দিতে গিয়ে মারাত্মক ঋণের জালে জড়িয়ে পড়েন। সফল হওয়ার চাপে ঘটছে আত্মহত্যার ঘটনা।

এই সপ্তাহে সংবাদপত্রের কলামে বিশ্লেষক প্রতাপ ভানু মেহতা লেখেন, ‘এই পরীক্ষাগুলো কেবল মূল্যায়নের উপকরণ নয়। এগুলো সামাজিক নিয়ন্ত্রণের উপায় এবং অত্যন্ত কার্যকরও বটে… এই ব্যবস্থার বার্তা এখন আর ‘কেন’ বা ‘কীভাবে’ প্রশ্ন করা নয়, বরং কেবল ‘করে যাও এবং মরে যাও’।’

এই বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার বিশৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দুর্দশাকে কেন্দ্র করেই ‘তেলাপোকা’ আন্দোলনের বেশিরভাগটাই সংগঠিত হয়েছে। এই পরীক্ষায় মাত্র এক লাখ ৩০ হাজার আসনের জন্য ২০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রতিযোগিতা করে। প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হতে হয় এবং শিক্ষার্থীদের এই কঠিন পরীক্ষা পুনরায় দিতে হয়।

শনিবারের এই বিক্ষোভের একটি মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যাকে অনেকেই এই ধারাবাহিক কেলেঙ্কারির জন্য দায়ী করেন।

৩০ বছর বয়সী রত্না সিং বলেন, ‘আমরা এখানে জবাবদিহিতার দাবি নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘মানুষ পরীক্ষার জন্য দিনরাত খেটে মরছে, আর সেই পরীক্ষার প্রশ্নই আবার ফাঁস হয়ে যায়, অথচ শেষ পর্যন্ত আমাদের জন্য কোনো চাকরিই থাকছে না। পুরো শিক্ষা ব্যবস্থারই একটি আমূল সংস্কার প্রয়োজন।’

তথাপি, যারা গর্বের সঙ্গে নিজেদের ‘তেলাপোকা’ বলে ঘোষণা করতে রাস্তায় নেমেছিলেন, তাদের অনেকেই স্বীকার করেছেন যে এই আন্দোলনটি ছিল ডেভিড ও গোলিয়াথের লড়াই। মোদির শাসনামলে গণমাধ্যম এবং বিচার বিভাগজুড়ে ক্ষমতা সুসংহত করেছে বিজেপি সরকার। রাষ্ট্র নিয়মিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের দমন করে আসছে।

শনিবার জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দীপকে বলেন, ‘আমরা ব্যাঙ্গ-বিদ্রুপকে বিপ্লবে পরিণত করেছি’।

তথ্য: দ্য গার্ডিয়ান 


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে:অর্থমন্ত্রী

শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে:অর্থমন্ত্রী

ad300