ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার গল্প ‘অ্যানি’ মাস্কের ৪ হাজার ৪০০ কর্মীও পরিণত হচ্ছেন মিলিয়নেয়ারে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ মুজিব-শেখ হাসিনার বই, সরানোর নির্দেশ ডিসির

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট ছবির ক্যাপশন: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার ৭টার দিকে হঠাৎ লগআউট হয়ে যায়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে।

শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

ঢাকার একজন ব্যবহারকারী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পরে হঠাৎ করে দেখলাম ফেসবুক অটো লগআউট হয়ে গেল। নতুন করে ইউজারনেম-পাসওয়ার্ড দিয়েও ঢুকা যাচ্ছিল না। প্রথমে ভাবলাম আইডি হ্যাক হলো কি না, পরে দেখি অনেকেরই এ সমস্যা হচ্ছে।

ওয়েবসাইটের ত্রুটি ও বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।

ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্

ad300