ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহিদ ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরউদ্দীন পাটোয়ারী আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভুত হতে পারে

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভুত হতে পারে ছবির ক্যাপশন: সংগৃহীত

বৃষ্টির প্রবণতা কমে আগের দিনের তুলনায় আজ মঙ্গলবার সারা দেশে তাপমাত্রা আরো বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে গতকাল সোমবার থেকে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এতে আজ সারা দেশে তীব্র ভ্যাপসা গরম অনুভুত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আজ সকালে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি। বরং সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখড়তা বাড়ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সাধারণত দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ কিংবা এর বেশি তাপমাত্রা দেখা দিলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর । সোমবার সন্ধ্যা ৬টায় সংস্থাটির দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের দিনের তুলনায় সোমবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ইশ্বরদীতে ৩৬ দশমিক ৬, খুলনায় ৩৬ দশমিক ৫ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এছাড়া দেশের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পূর্বাভাসে আরো বলা হয়, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অন্যদিকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। সোমবার সিলেটে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হলেও দেশের অন্যান্য অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম অনুভূত হবে। কেননা, এখন দক্ষিণা বায়ু প্রবাহিত হয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা বেড়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা সারা দেশে ছড়াতে মধ্যজুন লেগে যেতে পারে। ফলে আগামী ১২ কিংবা ১৩ জুন থেকে বর্ষার বৃষ্টির আমেজ শুরু হতে পারে।

তিনি আরো বলেন, এখনোই তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে না; মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়ার আগপর্যন্ত ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ad300