ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহিদ ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরউদ্দীন পাটোয়ারী আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না:উপদেষ্টা জাহেদ

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না:উপদেষ্টা জাহেদ ছবির ক্যাপশন: সংগৃহীত
বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এর ফলে কেউ অন্যায়ভাবে বাজারে দাম বৃদ্ধি করলে সরকার এটা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করবে।

শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়ে। কিছুদিন পর বাজেট ঘোষণা। এই সময়ে জ্বালানি তেলের দাম ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটা কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। আপনি যে কথাটা বলেছেন, বাজেট আসলেই বা বাজেট হয়ে গেলেই মূল্য বেড়ে যায়। আচ্ছা, আমরা একটা কথা একটু জিজ্ঞেস করি, আপনারা অনেকেই যারা বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই।

বাজারে জিনিসপত্রের দাম বিশেষ করে কাঁচাবাজার, সবজির মূল্য আমি দেখছি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এ কথাটা বলতে চাই যে, প্রবণতা আছে, এই প্রবণতা রিভার্সালও শুরু হয়েছে। এখন ভর্তুকি সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন।

তিনি বলেন, আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরো অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে— আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, ফ্যামিলি কার্ডের কথা জানেন। তাই ওগুলোর ব্যয় সংস্থান তো আসলে আমাদেরকে করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমি এটা আপনার সাথে যোগ করি, যদি কিছু মূল্য বাড়েও—এটা উচিত হবে না, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারও উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন।

তিনি বলেন, এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। সুতরাং তাদের ওই চাপ- একই সাথে অন্যান্য যেসব সেফটি আছে আমাদের, টিসিবির যেসব প্রকল্প ছিল বা অন্যান্য যেসব সেফটি নেটের প্রকল্প ছিল সেগুলো বলবৎ থাকছে। সুতরাং এইটা আশা করি খুব বড় ইমপ্যাক্ট ফেলবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, আমি একই সাথে আবারও বলছি, এর মানে এই না যে বাজারে যে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হয় সেটা নিয়ে সরকার কাজ করবে না। সরকার নিশ্চয়ই কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স