ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ঢাকা লিগে ফিরেই ৭ ছক্কায় ঝড়ো সেঞ্চুরি শান্তর

ঢাকা লিগে ফিরেই ৭ ছক্কায় ঝড়ো সেঞ্চুরি শান্তর ছবির ক্যাপশন:

জাতীয় দলের ব্যস্ততা শেষে এবার ঘরোয়া ক্রিকেটের পালা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে দারুণ জয়ে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে জ্বলে উঠলেন আবাহনীর হয়ে। এবারের ঢাকা লিগে প্রথম খেলতে নেমেই দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে তিনি জেতালেন দলকে।

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী লিমিটেড।

ইউল্যাব ক্রিকেট মাঠে শনিবার অগ্রণী ব্যাংককে ১৭৯ রানে আটকে রেখে জয়ের ভিত গড়ে দেন আবাহনীর বোলরারা। রান তাড়ায় ৭টি করে ছক্কা ও চারে ৯০ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শান্ত। আবাহনী জিতে যায় ১১০ বল বাকি রেখেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা অগ্রণী ব্যাংক উদ্বোধনী জুটিতে ৪৬ রান তুললেও এরপর আর উল্লেখযোগ্য কোনো জুটি গড়তে পারেনি। ওপেনিংয়ে মাহফিজুল ইসলাম রবিন করেন ৩১ রান, তিনে নেমে অভিজ্ঞ ইমরুল কায়েস ৩০।

ইনিংসের একমাত্র ফিফটি আসে আরেক অভিজ্ঞ নাসির হোসেনের ব্যাট থেকে। ছয়ে নেমে ৫৮ বলে ৫৬ রান করেন তিনি।

অগ্রণী ব্যাংকের শেষ পাঁচ ব্যাটসম্যান মিলে করেন ১৮ রান।

রান তাড়ায় আবাহনী তৃতীয় ওভারে হারায় জিসান আলমকে (৬)। প্রথম ৭ ওভারে আবাহনীর রান ছিল ১৮।

অষ্টম ওভারে নাসিরের বলে শান্তর ছক্কায় ম্যাচের চিত্র বদলের শুরু। এরপর আর পিছু তাকাতে হয়নি। মাহিদুল ইসলাম অঙ্কন এক পাশ আগলে রাখেন, আরেকপাশে ঝড় তোলেন শান্ত।

৪৯ বলে ফিফটির ফিফটিতে চারটি ছক্কা মারেন শান্ত। সেখান থেকে পরের পঞ্চাশে লাগে তার স্রেফ ৩১ বল। শহিদুল ইসলামের টানা দুই বলে চার ও ছক্কা মেরে ৮০ বলে পৌঁছে যান শতরানে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি হলো এখন ১৬টি।

শেষ পর্যন্ত দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন তিনি। তার সঙ্গী মাহিদুল অপরাজিত থাকেন চার ছক্কায় ৮৬ বলে ৫৬ রান করে।

প্রথম দুই ম্যাচ হেরে লিগ শুরু করা আবাহনী টানা পঞ্চম জয়ে জিইয়ে রাখল শিরোপা ধরে রাখার আশা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
গাজীপুরে ফাইভ মার্ডার ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম

গাজীপুরে ফাইভ মার্ডার ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম

ad300