ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক

এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে মাদকবিরোধী বিশেষ অভিযানে সরাসরি অংশ নিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৮ মে) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, স্থানীয় প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদ-উমেদপুর শাখার নেতাকর্মীরা।


স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামরায়ের কান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার আরশেদ আলী শেখের ছেলে আব্দুল আলী (৬৩) ও তার স্ত্রী সাহিদা (৪৮) এবং আব্দুল হাসেমের ছেলে মো. ওয়াসিম আঁকন (৪০)।

অভিযান শেষে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

অভিযান চলাকালে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ, সমাজ ও যুবসমাজ রক্ষায় অতীতেও আমরা জীবন ঝুঁকিতে রেখে কাজ করেছি, এখনো করছি। মাদক-কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমপি হানজালার সরাসরি মাঠে উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। এতে মাদক কারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী স্বস্তি ফিরে পাচ্ছেন বলেও তারা মন্তব্য করেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ad300