ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

রঙিন আয়োজন ছাড়াই তৃতীয় বিয়ে করলেন আমির খান

রঙিন আয়োজন ছাড়াই তৃতীয় বিয়ে করলেন আমির খান ছবির ক্যাপশন: সংগৃহীত

আমির খান ও গৌরী স্প্র্যাট আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কের পর মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই দম্পতি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয় নথিতেও সই করেছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমির খানের সামাজিক মাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে বলা হয়, ‘ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের উদযাপন। উষ্ণতা, আনন্দ ও এক অবিস্মরণীয় আয়োজনের সাক্ষী হোন আমির খানের বিয়ের উৎসবে।’

গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের পরিচয় প্রায় ২৫ বছরের হলেও প্রেমের সম্পর্ক শুরু হয় মাত্র দুই বছর আগে।

বিয়ের অনুষ্ঠানে আমির খানের তিন সন্তান এবং গৌরী স্প্র্যাটের ছেলেও উপস্থিত ছিলেন। আমির প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান জুনাইদ এবং ইরা খান। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানকে যৌথভাবে লালন-পালন করছেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও একটি ছেলে রয়েছে।

প্রায় ১৫০ অতিথির উপস্থিতিতে আয়োজিত এই বিয়েতে বিদেশ থেকেও আত্মীয়-স্বজন অংশ নেন।

গৌরী স্প্র্যাট মূলত বেঙ্গালুরু বাসিন্দা। তিনি রিতা স্প্র্যাটের মেয়ে। লন্ডনের ইউনিভার্সিটি অফ আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিউটি সেলুন পরিচালনা করছেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স