ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা: বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ

বৃষ্টিতে জলাবদ্ধতা: বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, বৈরী আবহাওয়া ও টানা ভারি বৃষ্টির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা বোর্ডের পরীক্ষাও স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের অনুমোদনে বৈরী আবহাওয়ার কারণে শুধু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট, চট্টগ্রাম এই তিন কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, টানা ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বৈরী আবহাওয়ার কারণে সব শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি জেলার জলাবদ্ধতাপ্রবণ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
থামাতে হলে আমাকে মেরেই ফেলুন: মমতা বন্দ্যোপাধ্যায়

থামাতে হলে আমাকে মেরেই ফেলুন: মমতা বন্দ্যোপাধ্যায়

ad300