ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আ. লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: জি এম কাদের দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’ শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মাঠে ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব চিঠি পেয়েও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন

দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন ছবির ক্যাপশন: সংগৃহীত

দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন। এতে কুমিল্লাবাসীর মনে জেগেছে আশার আলো। কর্ডলাইন বাস্তবায়ন হলে অল্প সময়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারবেন কুমিল্লাবাসী। ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন (কর্ডলাইন) বাস্তবায়নের ঘোষণা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এখন পূরণের পথে। এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ ঘোষণার পর কুমিল্লাজুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

কুমিল্লা বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, এটা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।

কুমিল্লা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব নাসির উদ্দিন বলেন, এটি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর স্বপ্নের সংগঠন। তার দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই কুমিল্লা-ঢাকা কর্ডলাইন রেলপথ। কুমিল্লা থেকে ঢাকা যেতে বর্তমানে পাঁচ-ছয়টি জেলা অতিক্রম করে ঢাকা যেতে হয়। কর্ডলাইন রেলপথ নির্মিত হলে, এই দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে।

এ বিষয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘এটি কুমিল্লার মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমি বিষয়টি নিয়ে আন্দোলন, তদবির ও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। বাজেটে এর ঘোষণা আসায় আমি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের লক্ষ্য দ্রুত বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, কুমিল্লাও এগিয়ে যাবে ।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আল

দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আল

ad300