ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির ক্যাপশন:
’মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে স্পাইডার-ম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। তবে সুখবর হলো, বিশ্বের অনেক দেশের আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে তথা ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই পিটার পার্কার ও স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, আর এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। পাশাপাশি ফিরে এসেছেন জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো।

তবে শুধু পুরোনো মুখ নয়, নতুন কয়েকটি চরিত্রও যুক্ত হয়েছে এই কিস্তিতে। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। আর মার্ভেল ভক্তদের সবচেয়ে বড় চমক হিসেবে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল। তিনি আবারও অভিনয় করেছেন জনপ্রিয় চরিত্র ফ্র্যাঙ্ক ক্যাসেল, অর্থাৎ দ্য পানিশার হিসেবে।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের সময়। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পুরো বিশ্ব পিটার পার্কারকে ভুলে গেছে। এখন সে একাই নিউইয়র্ক শহরকে রক্ষা করছে, কিন্তু পরিচয়হীন এই জীবনে একাকীত্ব, মানসিক চাপ এবং নতুন এক শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে হয় তাকে। একই সঙ্গে তার অতিমানবীয় ক্ষমতাতেও দেখা দেয় নতুন ও অপ্রত্যাশিত পরিবর্তন।

মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়ে। একই সঙ্গে অগ্রিম টিকিট বিক্রিও চলছে দারুণ গতিতে।

সব মিলিয়ে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাই নয়, মুক্তির পর বক্স অফিসেও বড় সাফল্য পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকরাও আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন, যা মার্ভেল ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের খবর।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
চাকরির বড় সুখবর কওমি আলেমদের জন্য

চাকরির বড় সুখবর কওমি আলেমদের জন্য

ad300