ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প ছবির ক্যাপশন:

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের জন্য একটি নতুন বোয়িং ৭৪৭-৮ জেট উন্মোচন করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রকে বিমানটি উপহার হিসেবে দিয়েছিল কাতার সরকার।

মার্কিন সামরিক বাহিনী এই বিলাসবহুল জাম্বো জেটটির সংস্কারকাজ শেষ করেছে, যার আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন ডলার (৩০০ মিলিয়ন পাউন্ড)।

শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘বিমানটিকে এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তরিত করা হয়েছে, যা আগে কেউ কখনো দেখেনি।’

মার্কিন বিমান বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রেসিডেন্টকে পরিবহনের জন্য ব্যবহার করার আগে বিমানটি প্রাথমিক কমিশনিং ফ্লাইট শুরু করবে। বিমানটিতে যেসব সংস্কার করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা হবে।

বিমানটিতে নিরাপত্তাব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। বিমানবাহিনীর দাবি, পূর্বে ব্যবহৃত এই বিমানে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ নকশায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তবে এর বাইরের অংশে নতুন করে লাল, সাদা, নীল ও সোনালি রঙের আকর্ষণীয় নকশা করা হয়েছে।

সূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
দল হিসাবে আ. লীগের বিচার হবে ট্রাইব্যুনালে: তথ্য উপদেষ্টা

দল হিসাবে আ. লীগের বিচার হবে ট্রাইব্যুনালে: তথ্য উপদেষ্টা

ad300