ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

২০২৮ সালের আগে চালু হচ্ছে না ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

২০২৮ সালের আগে চালু হচ্ছে না ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট ছবির ক্যাপশন: সংগৃহীত

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু ২০২৮ সালের আগে হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন।

এর আগে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সম্পন্ন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহি

ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহি

ad300