ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি

অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি ছবির ক্যাপশন: সংগৃহীত
দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর সিজেপি জানিয়েছে, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।

শনিবার(২৫ জুলাই)সরকারের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তাঁরা। সৌরভ বলেন, সদিচ্ছার সাথে অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই সব শর্ত বাস্তবায়ন করবে। এই সিদ্ধান্ত কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে বলে জানায় সিজেপি।

৬ জুন বস্টন থেকে দিল্লিতে পা দিয়েছিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তার পর থেকে দফায় দফায় রাজধানীর রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের চোখে পড়ে তাদের আন্দোলনে। ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা ৩৬ দিন অবস্থান চালানোর পর শনিবার তা প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত।

শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নড্ডাদের সঙ্গে সিজেপি-র তৃতীয় দফার বৈঠকের আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এ বার যন্তর মন্তর থেকে অবস্থান তুলবে সিজেপি? কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত তারা জানায়, শুধু ধর্মেন্দ্রের পদত্যাগ নয়, তাদের অন্য দাবিগুলি মেনে নেওয়ার কথা কেন্দ্র জানালে তার পরেই আন্দোলনের পথ থেকে সরে আসবে। বৈঠক শেষে সিজেপি-র কাছে অবস্থান প্রত্যাহারের অনুরোধ করেন নড্ডা। জানান, তাদের সব দাবি মানা হবে।

তথ্যসূত্রঃ এবিপত্রিকা 
এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সৌদিতে কয়েক টন মাদক আটক

সৌদিতে কয়েক টন মাদক আটক

ad300