ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

দিল্লিতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছাকাছি, পুলিশের প্রতিরোধ

দিল্লিতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছাকাছি, পুলিশের প্রতিরোধ ছবির ক্যাপশন: দ্য হিন্দু
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার বিক্ষোভকারীর হঠাৎ উপস্থিতি ও অভিযানে চরম দিশেহারা হয়ে পড়েছিল দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা ও ইন্টারনেট বন্ধ থাকার পরও গতকাল সোমবার বিক্ষোভকারীরা এক অভূতপূর্ব পরিস্থিতিতে ভারতের পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে যান।

এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রায় ৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন এবং কয়েক স্তরের ব্যারিকেড থাকা সত্ত্বেও মূলত শিক্ষার্থী ও তরুণদের বিশাল এই জনস্রোতকে আটকানো যায়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে।

সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'র প্রতিবেদনে বলা হয়, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে পার্লামেন্টের অভিমুখী রাইসিনা মার্গের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের পক্ষ থেকে খুব একটা বাধার মুখে পড়েননি। পার্লামেন্টের দিকে যাওয়া সব কটি সড়কেই বিক্ষোভকারীদের উপচে পড়া ভিড় ছিল। পথিমধ্যে তারা একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান।

সোমবার থেকে শুরু হওয়া ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই নজিরবিহীন ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ঠেকাতে শেষ পর্যন্ত পার্লামেন্ট কমপ্লেক্স থেকে মাত্র ১০০ মিটার দূরে বাস দিয়ে পথ আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
সূত্র: দ্য হিন্দু

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ