ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

সাংবাদিককে মারধর: ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত

সাংবাদিককে মারধর: ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনার তদন্ত শেষে চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান।এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পৃথক বিবৃতিও দেওয়া হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তাৎক্ষণিকভাবে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াত নেতারা জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা ও দায়বদ্ধতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ad300