ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন ছবির ক্যাপশন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বড় ধরনের যানজট না থাকলেও ধীরগতিতে চলছে যানবাহন।

রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গের ২৬টি জেলার যানবাহন চলাচল করায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের গতি কমে আসছে।

বিশেষ করে দূরপাল্লার বাস, গরুভর্তি ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক বেশি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও যানবাহনের নিয়ন্ত্রিত চলাচলের কারণে গতি কমলেও দীর্ঘ যানজট তৈরি হয়নি।

রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের সুপারভাইজার শহিদ বলেন, ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনে আমরা প্রস্তুত আছি কিন্তু তুলনামূলক ভাবে এখনো যাত্রী রাস্তায় আসেনি।

যাত্রী নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে রওনা দিয়েছি। রাস্তায় গাড়ির চাপ থাকলেও আগের মতো দীর্ঘ যানজট নেই। ধীরগতিতে হলেও গাড়ি চলাচল করছে।

উত্তর বঙ্গ যাত্রী দুলাল আহমেদ বলেন, ত্রিমোড় এলাকায় কিছুটা যানজটের কারনে গাড়ি গুলো ধীরগতিতে চলছে ।

বাস যাত্রী তারা মিয়া বলেন, ঈদ সামনে থাকায় গাড়ির চাপ বাড়ছে। তারপরও আজকে ভোগান্তি তুলনামূলক কম হয়েছে।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত তদারকি করছি।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ