ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’ ছবির ক্যাপশন:

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। মেসি বন্দনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। আর্জেন্টাইন অধিনায়কের সেই হ্যাটট্রিক মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকেও। সেই মুগ্ধতার মধ্যেই মেসিকে নিয়ে হালকা রসিকতাও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথা ভাবছিলাম (হাসি)।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি ৩-০ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই পারফরম্যান্স শুধু ফুটবলবিশ্বেই নয়, রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে, যার প্রভাব পড়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মন্তব্যে।

মেসির এই ফর্মের প্রশংসা করতে গিয়ে লুলা দা সিলভা বলেন, আমি ভেবেছিলাম ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করব। তবে তিনি স্পষ্ট করেন, কথাটি তিনি হাস্যরসের সঙ্গেই বলেছেন। তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

অন্যদিকে, ব্রাজিল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জাতীয় ফুটবল দল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে, যেখানে দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্নও উঠেছে।

ব্রাজিলের ড্র প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট বলেন,  স্পেনও কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করেছে, যা আমাদের থেকেও খারাপ ছিল। তার মতে, ব্রাজিলকে যখনই আন্ডারডগ ধরা হয়, তখনই তারা ভালো কিছু করে দেখায়।

এদিকে, ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় আছেন নেইমার। দীর্ঘদিন চোট ও ফর্ম সমস্যার কারণে বাইরে থাকার পর তিনি প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। সম্প্রতি তিনি দলের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন, যদিও টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ কবে হবে তা এখনো নিশ্চিত নয়।

আগামী শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দল ও সমর্থকদের নজর এখন নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ও দলের পরবর্তী পারফরম্যান্স ঘিরে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
পানি পানের এ নিয়ম নিয়ে কেন এত আলোচনা-সমালোচনা

পানি পানের এ নিয়ম নিয়ে কেন এত আলোচনা-সমালোচনা

ad300