বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন নিয়ে যা হচ্ছে, সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহলের চেষ্টা থাকতে পারে।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে কেউ যদি পরীক্ষা দিতে না পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সঙ্গে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া তিনি বলেছেন, পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে যে সমস্যার কথা উঠেছিল, সেটার সমাধানেও তিনি আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের পেছনে কেউ থাকলেও আমরা তো সামনে আছি।
এসএএস
এসএএস