ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

খুনের সঙ্গে জড়িতদের পক্ষে আমরা কাউকে দেখতে চাই না: শহীদ ফাহমিনের মা

খুনের সঙ্গে জড়িতদের পক্ষে আমরা কাউকে দেখতে চাই না: শহীদ ফাহমিনের মা ছবির ক্যাপশন: সংগৃহীত

মা, রাজপথে যদি আমি মারা যাই, যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না’—বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় শাহাদাত বরণ করা শহীদ শেখ ফাহমিন জাফর।

রোববার(১২ জুলাই) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন শহীদ ফাহমিনের মা কাজী লুলুল মাখমিন

কাজী মাখমিন বলেন, জুলাই বিপ্লবের ঠিক এক বছর আগে আমি ঢাকায় আসি সন্তানের পড়াশোনার জন্য। সরকারি টঙ্গী কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল ফাহমিন। আমার ছেলে একটা কবিতা পকেটে নিয়ে শাহাদাত বরণ করেছে। আমি জানি, আমার সন্তান দেশকে অনেক ভালোবাসত, অনেক কথা বলত দেশ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে। ও যখন বলতো, সেগুলো আমি অবাক হয়ে শুনতাম। আমার ছেলে বের হওয়ার সময় বলেছিল, ‘মা, রাজপথে যদি আমি মারা যাই, যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না’। আমি হতবাক হয়ে শুনেছিলাম ছেলের কথা। পরবর্তীতে সেদিনই দেড়টা নাগাদ জানতে পারি, আমার সন্তান গুলিবিদ্ধ হয়ে অসুস্থ। ছুটে যাই হাসপাতলে এবং সেখানে গিয়ে তার পকেট থেকে একটি চিরকুট পাই। যা বাসায় গিয়ে পড়ার পর বুঝতে পারি, আমার সন্তান কী পরিমাণে এই দেশকে ভালোবেসে জীবনটা উৎসর্গ করেছে। তার কবিতার শেষ দুই লাইন ছিল, ‘রক্ত যখন দিয়েছি, স্বাধীন দেশে রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনব’।

বিচারকার্যে আক্ষেপ করে বলেন, স্বাধীনতার জন্য আমরা চাই ন্যায়বিচার, কিন্তু এই বিচার খুবই স্লো। মাত্র সাত মামলায় দুই বছরে বিচার হয়েছে। শহীদমাতা হিসেবে, শহীদ পরিবার হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা চাই দ্রুত এবং নিখুঁতভাবে এই বিচার সফল করা হোক এবং রাষ্ট্রের সামনে আমরা শুধু এক জায়গায়, একটা কাঠগড়ায়, একটা রুমের মধ্যে আমরা শুনতে চাই না। প্রত্যেকটা বিচার আমরা দেখতে চাই সামনের সারিতে দাঁড়িয়ে। আমরা সুন্দর এবং সুশৃঙ্খল বিচার চাই এবং তাড়াতাড়ি চাই। আমরা এত দেরি করতে চাই না, কারণ আল্লাহ তো যেকোনো মুহূর্তে আমাকেও নিয়ে যেতে পারেন।

তিনি আরো বলেন, আমি আজকে চারটা রাত ঘুমাইনি, কারণ গত ১০ তারিখে আমার সন্তানের জন্মদিন ছিল। তার কয়েকদিন আগের থেকে আমার ঘুম নেই। আমার সন্তান চব্বিশের ১১ জুলাই আমার সঙ্গে খুব রাগ করেছে, সারাদিন কথা বলেনি। কারণ সে আন্দোলনে যাবে আর আমি যেতে দিইনি। সেই সন্তানের কষ্টটা আমাকে নাড়া দেয়, অন্য কাউকে নাড়া দেয় না। আজকে ফেসবুকে দেখলাম, এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর জন্য ২০ জন বিএনপি সদস্য সিগনেচার করে তাকে বের করেছে। আমরা চাই না এসব। খুনের সঙ্গে জড়িতদের পক্ষে আমরা কাউকে দেখতে চাই না।

এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

ad300